যানজট এড়াতে বাড়িতে কাজ করবেন পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ তাঁদের মোটর শোভাযাত্রার কারণে সৃষ্ট যানজট কমাতে ভিন্নধর্মী পদক্ষেপ নিয়েছেন। এর অংশ হিসেবে তাঁরা মস্কোয় মোটর শোভাযাত্রা নিয়ে কর্মস্থলে যাওয়ার বদলে বাড়িতেই বেশির ভাগ কাজ করবেন।মস্কোয় অধিকাংশ সময়ই ঊর্ধ্বতন কর্মকর্তাদের চলাচলের সময় রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এতে সাধারণ গাড়ির চালকদের দীর্ঘ সময় রাস্তায় অপেক্ষা করতে হয়। সম্প্রতি এমন একটি ঘটনায় মস্কোর গাড়ির চালকেরা নিজেদের অস্বস্তি বোঝানোর জন্য ব্যাপকভাবে গাড়ির ভেঁপু বাজান। তাই এখন থেকে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট বাড়িতেই অধিকাংশ কাজ করবেন কিংবা যানজট এড়াতে হেলিকপ্টারে করে কর্মস্থলে যাবেন। বিবিসি।