প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অন্তর্বাসে (আন্ডারওয়্যার) লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে যাত্রীবাহী বিমান উড়িয়ে দেওয়ার চেষ্টার ঘটনায় অভিযুক্ত নাইজেরীয় যুবক ওমর ফারুক আবদুল মোত্তালাবকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি আদালত এই রায় দেন। গতকাল শুক্রবার ওমর ফারুকের পরিবার এ দণ্ডাদেশ পুনর্বিবেচনা করতে দেশটির কাছে আবেদন জানিয়েছে। এএফপি, বিবিসি।