প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা৷ সূত্র জানায়, আজ সোমবার অনুষ্ঠেয় মোদির শপথ অনুষ্ঠানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপক্ষেকে আমন্ত্রণ জানানোর পরই এই সিদ্ধান্ত নেন তিনি৷ তিনি গত শুক্রবার বলেন, রাজাপক্ষেকে আমন্ত্রণ জানানোর িবষয়টি ‘দুর্ভাগ্যজনক’৷ অনুষ্ঠানে জয়ললিতা তাঁর দল এআইএডিএমকের পক্ষ থেকে কোনো প্রতিনিধিও পাঠাবেন না৷ এক বিবৃতিতে জয়ললিতা বলেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানোয় তামিলনাড়ুর মানুষ মর্মাহত হয়েছে৷ এনডিটিভি৷