যাবেন না মুগাবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের চাপে তাঁর অবসরে যাওয়ার সম্ভাবনা বাতিল করে দিয়েছেন। ৮৯ বছর বয়সী মুগাবে জাপানে এক সাক্ষাৎকারে গতকাল রোববার বলেন, তিনি অবসরের কথা ভেবেছেন। তবে ব্রিটিশদের চাপে জিম্বাবুয়েতে সরকার পরিবর্তন হবে না। দেশের জনগণই তাঁকে প্রয়োজনে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। যুক্তরাজ্যের কাছ থেকে জিম্বাবুয়ে ১৯৮০ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে মুগাবে নিরবচ্ছিন্নভাবে শাসনক্ষমতায় রয়েছেন। এএফপি।