প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসুস্থতাজনিত কারণে পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফ রাষ্ট্রদ্রোহ মামলায় আজ সোমবার আদালতে হাজির হবেন না। সাবেক প্রেসিডেন্টের একজন আইনজীবী গতকাল রোববার এ কথা জানিয়েছেন। গত বৃহস্পতিবার বিশেষ আদালতের শুনানিতে যাওয়ার সময় ‘হূদ্যন্ত্রের সমস্যায়’ আক্রান্ত হলে ৭০ বছর বয়সী মোশাররফকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২০০৭ সালে জরুরি অবস্থা জারিকে কেন্দ্র করে এ মামলা করা হয়। মোশাররফের সমর্থকদের দাবি, মামলাটি রাজনৈতিক হয়রানিমূলক। এএফপি।