যিশুর বৃহত্তম মূর্তির নির্মাণ সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোল্যান্ডের ছোট্ট শহর সুইবোডজিনে যিশুখ্রিষ্টের একটি বিশাল আকৃতির মূর্তির নির্মাণকাজ শেষ হয়েছে। গতকাল রোববার এই নির্মাণকাজ শেষ হয়। শহরের মেয়র দারিউসস বেকিশস দাবি করেন, বিশ্বে যিশুখ্রিষ্টের উচ্চতম মূর্তি এটি।‘ক্রাইস্ট দ্য কিং’ নামের এই মূর্তি ব্রাজিলের রিও ডি জেনিরোর বিখ্যাত যিশুর মূর্তি ‘রিডিমার দ্যক্রাইস্ট’-এর চেয়ে উঁচু। ক্রাইস্ট দ্য কিং ও রিডিমারের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। পোল্যান্ডে এই মূর্তি নির্মাণের উদ্যোগ নেন ৭৮ বছর বয়সী ধর্মযাজক সিলভেস্টার জাওয়াদস্কি।তিনি জানান, মূর্তিটি ৩৩ মিটার উঁচু। প্রতি এক মিটার যিশুর জীবনের একেকটি বছরের প্রতীক। ক্রিশ্চিয়ান পোস্ট অনলাইন।