যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে বেসামরিক পরমাণু চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য ও ফ্রান্সের মধ্যে একটি বেসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। ফ্রান্সের রাজধানী প্যারিসে দুই দেশের শীর্ষ বৈঠকে গতকাল শুক্রবার এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা।ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এই বৈঠকে অংশ নেন। সিরিয়া ও ইরানের প্রসঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্যারিস ও লন্ডনের অবস্থান ছিল অভিন্ন। তবে ইউরো এলাকার অর্থনীতি নিয়ে ফ্রান্স ও ব্রিটেন সম্প্রতি বিরোধে জড়িয়ে পড়ে। এ ক্ষেত্রে প্যারিসের অবস্থান অনেকটা বার্লিনের কাছাকাছি। তবে প্রতিরক্ষার ব্যাপারে ফ্রান্স ও ব্রিটেন পরস্পরের অংশীদার এবং পরমাণু-ব্যবস্থাপনার ক্ষেত্রেও তারা এখন যৌথ সম্পর্ক গড়তে চায়।ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন বলেন, ‘দুই দেশের গত শীর্ষ সম্মেলনে আমরা ঐতিহাসিক একটি প্রতিরক্ষা অংশীদারি চুক্তি স্বাক্ষর করেছিলাম। আজ আমরা পারমাণবিক শক্তিবিষয়ক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে চুক্তিবদ্ধ হব। বেসামরিক পরমাণু শক্তিধর দুই দেশ হিসেবে আমরা নিজেদের শিল্প অংশীদারির উন্নয়ন, পরমাণু নিরাপত্তাব্যবস্থার উন্নয়ন ও দেশে কর্মসংস্থানের বিষয়ে সম্মিলিত উদ্যোগ নেব। আজকের এ চুক্তির ফলে যুক্তরাজ্যে দেড় হাজারেরও বেশি নতুন কর্মসংস্থান হবে।’কঠোর মন্তব্য সারকোজিরফ্রান্সে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণাকালে সমাজতন্ত্রী প্রতিদ্বন্দ্বীর প্রতি কঠোর মন্তব্য করেছেন প্রেসিডেন্ট সারকোজি। পুনর্নির্বাচিত হওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো প্রচারণায় নেমে গত বৃহস্পতিবার তিনি নিজ প্রতিদ্বন্দ্বী ফ্রাঙ্কোই হল্যান্ডকে একজন ‘চরম মিথ্যুক’ বলে মন্তব্য করেন।আনেসির আলপাইন শহরে সমর্থকদের উদ্দেশে সারকোজি বলেন, ‘হল্যান্ড সকাল থেকে রাত পর্যন্ত মিথ্যাচার করেন।’ গত বুধবার সারকোজি পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ঘোষণা করেন। এএফপি ও বিবিসি।