যুক্তরাজ্য-ফ্রান্স সীমান্তে কড়াকড়ি আরোপের ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল বুধবার ফ্রান্সের সঙ্গে তাঁদের সীমান্তে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়েছেন। ওই সীমান্ত হয়ে শত শত অভিবাসী যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা করার পরদিন তিনি এ ঘোষণা দিলেন। খবর এএফপি ও রয়টার্সের।
টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওচিত্রে দেখা যায়, ফ্রান্সের ক্যালে বন্দর এলাকায় হুড়োহুড়ি করে ট্রাকে উঠছে বহু অভিবাসী। স্থানীয় ফেরিকর্মীদের ধর্মঘটের কারণে যুক্তরাজ্য ও ফ্রান্সকে সংযুক্তকারী চ্যানেল টানেল হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় যানজটে পড়া ট্রাকগুলোতে চড়ে ইংলিশ চ্যানেলের তলা দিয়ে নির্মিত ওই টানেল হয়ে যুক্তরাজ্যের ডোভারে পৌঁছানোর চেষ্টা করে অভিবাসীরা। এ নিয়ে সেখানে তুলকালাম বেধে যায়।