যুক্তরাজ্যজুড়ে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিখ্যাত লেখক চার্লস ডিকেন্সের ২০০তম জন্মবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে আজ ডিকেন্সের জন্মস্থান যুক্তরাজ্যের পূর্ব উপকূলীয় শহর পোর্টস মাউথের সড়কগুলোতে উৎসবসহ দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ডিকেন্সের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এতে অন্যান্যের সঙ্গে প্রিন্স চার্লস ও অভিনেতা রালফ ফিয়েননেস অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ডিকেন্সের বইগুলো ইংরেজি সাহিত্যের ভিত্তিপ্রস্তর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তাঁর বিখ্যাত উপন্যাস গ্রেট এক্সপেকটেশনস নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছে। এতে ফিয়েননেস ও হেলেনা বনহ্যাম কার্টার প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন। এএফপি।