যুক্তরাজ্যযাচ্ছেন না স্পেনের রানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিব্রাল্টার প্রণালি নিয়ে বিরোধের কারণে ব্রিটেনের রানি এলিজাবেথের আমন্ত্রণে যুক্তরাজ্য সফর বাতিল করেছেন স্পেনের রানি সোফিয়া। রানি এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৬০ বছর পূর্তি উপলক্ষে স্পেনের রানি সোফিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল।গতকাল স্পেন সরকার এক বিবৃতিতে বলেছে, এ বিরোধ নিয়ে ব্রিটেন সফর করাটা রানির জন্য খুব একটা সুখকর হতো না।যুক্তরাজ্য পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, এই সফর একেবারে ব্যক্তিগত। তাই রানির ব্যক্তিগত সফর প্রসঙ্গে কোনো মন্তব্য করা ঠিক নয়।জিব্রাল্টার প্রণালিতে মাছ শিকারের অধিকার নিয়ে যুক্তরাজ্য ও স্পেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। যুক্তরাজ্যের সীমান্তের কাছাকাছি হওয়ায় জিব্রাল্টারকে স্পেন ও যুক্তরাজ্য দুই পক্ষই নিজেদের বলে দাবি করছে। জিব্রাল্টার প্রণালি ১৭১৩ সাল থেকে একটি চুক্তির আওতায় ব্রিটেনের তত্ত্বাবধানে আছে। বিবিসি।