যুক্তরাজ্যে ইউকেআইপির সমর্থন বেড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের রাজনীতিতে এত দিন তেমন গুরুত্ব না পাওয়া ডানপন্থী দল ইউনাইটেড কিংডম ইন্ডিপেনডেন্স পার্টির (ইউকেআইপি) জনসমর্থন এই মুহূর্তে বেড়ে দাঁড়িয়েছে ২৫ শতাংশে। গতকাল রোববার ডেইলি মেইল পত্রিকার প্রকাশিত এক জরিপে এ ফলই পাওয়া গেছে। খবর এএফপির।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঘোরবিরোধী এই দল সম্প্রতি একটি উপনির্বাচনে জিতে পার্লামেন্টে প্রথম এমপি পাঠিয়েছে। আর এর পরই তাদের সমর্থন বেড়ে গেল।
জরিপের ফল অনুযায়ী, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ক্ষমতাসীন মধ্য-ডান কনজারভেটিভ পার্টি ও বিরোধী মধ্য-বাম লেবার পার্টির সমর্থন এখন সমান ৩১ শতাংশ করে। এ ছাড়া শাসকজোটের ছোট শরিক মধ্যপন্থী লিবারেল ডেমোক্র্যাট দলের সমর্থন ৮ শতাংশ।