যুক্তরাজ্যে ক্লোন করা গরুর মাংস বিক্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের খাদ্য মাননিয়ন্ত্রক সংস্থা ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি (এফএসএ) জানিয়েছে, গত বছর সে দেশে ক্লোন করা একটি গরুর মাংস বাজার থেকে কিনে খেয়েছে নাগরিকেরা। যুক্তরাষ্ট্রে একটি গাভির ভ্রূণ ক্লোনিংয়ের পর ওই ভ্রূণ থেকে স্কটল্যান্ডের হাইল্যান্ডস এলাকার একটি খামারে দুটি ষাঁড়ের জন্ম হয়। একটির মাংস ইতিমধ্যে বাজারে বিক্রি করা হয়েছে।এফএসএ কর্তৃপক্ষ জানায়, যুক্তরাষ্ট্রে গাভির ক্লোন করা ভ্রূণ থেকে যুক্তরাজ্যে দুটি ষাঁড় জন্ম নেয়। প্রথম ষাঁড়টি ২০০৯ সালের জুলাইয়ে জবাই করা হয়। দ্বিতীয়টি জবাই করা হয়েছে ২৭ জুলাই। কিন্তু সেটির মাংস এখনো বাজারে বিক্রি করার অনুমতি দেওয়া হয়নি। বিবিসি।