যুক্তরাজ্যে গণমাধ্যম নিয়ন্ত্রণের বিরোধিতা প্রকাশক-সম্পাদকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রস্তাবের সমালোচনা করেছে প্রকাশক ও সম্পাদকদের দুটি আন্তর্জাতিক সংগঠন। তারা বলেছে, এতে ৩০০ বছরের বেশি সময় ধরে দেশটির গণমাধ্যম যে স্বাধীনতা ভোগ করছে, তা হুমকির মুখে পড়বে।ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব নিউজপেপারস অ্যান্ড নিউজ পাবলিশার্স (ডব্লিউএএন-আইএফআরএ) এবং ওয়ার্ল্ড এডিটরস ফোরাম গণমাধ্যম নিয়ন্ত্রণের পরিকল্পনা প্রত্যাহারের ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।সংগঠন দুটি দাবি করে, তারা বিশ্বের ১৮ হাজার সংবাদমাধ্যমের প্রতিনিধিত্ব করে। তারা বলেছে, সরকারের পরিকল্পনা কার্যকর হলে অনুসন্ধানমূলক সাংবাদিকতা অনুৎসাহিত হবে এবং শাস্তির ভয়ে প্রকাশকেরাই নিজেদের ওপর একধরনের সেনসরশিপ আরোপ করবে। এ ছাড়া এখন যে ধরনের ভুলের জন্য ছোটখাটো শাস্তি বা জরিমানার ব্যবস্থা আছে তখন তা আরও বেড়ে যাবে। একই সঙ্গে এর প্রভাব বিশ্বের অন্যান্য দেশের গণমাধ্যমের স্বাধীনতাও পড়বে। হিন্দু।