যুক্তরাজ্যে তামাকজাত পণ্যের দৃশ্যমান বিক্রি নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে বড় বড় দোকান ও চেইন শপে তামাকজাত পণ্যের দৃশ্যমান বিক্রি নিষিদ্ধ করেছে দেশটির সরকার। গত শুক্রবার থেকে দেশটিতে এ আদেশ কার্যকর হয়েছে।এই নীতিমালার আওতায় ২০১৫ সালের মধ্যে যুক্তরাজ্যের ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠানেও আদেশটি কার্যকর হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করছেন।এ আইন অনুসারে, দৃশ্যমান নয়, এমন স্থানে তামাকজাত পণ্য রেখে দোকানগুলো তা বিক্রি করতে পারবে। আর দৃশ্যমান স্থানে রেখে তা বিক্রি করলে পাঁচ হাজার পাউন্ড জরিমানাসহ কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।উল্লেখ্য, শুধু ধূমপানজনিত কারণে যুক্তরাজ্যে বছরে ৮০ হাজার মানুষের অকাল মৃত্যু হয়।