যুক্তরাজ্যে থাকার পক্ষে ভোট দিলেন ফকল্যান্ডবাসী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের সঙ্গে থাকার পক্ষে সমর্থন দিয়েছেন ফকল্যান্ডবাসী। গত রবি ও সোমবার দ্বীপটিতে অনুষ্ঠিত গণভোটে তাঁরা এই সমর্থন জানান। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গতকাল মঙ্গলবার ফকল্যান্ডবাসীর ইচ্ছার প্রতি সম্মান দেখাতে আর্জেন্টিনাকে অনুরোধ জানান।গণভোটের ফলাফল অনুযায়ী, দ্বীপের এক হাজার ৬৭২ জন যোগ্য ভোটারের মধ্যে প্রায় ৯২ শতাংশ গণভোটে অংশ নেন। গণভোটে স্বশাসিত ব্রিটিশ ভূখণ্ড হিসেবে থাকার পক্ষে ভোট পড়ে ৯৯ দশমিক ৮ শতাংশ। এক হাজার ৫১৭টি বৈধ ব্যালটের মধ্যে যুক্তরাজ্যের পক্ষে থাকার বিরুদ্ধে ভোট পড়ে মাত্র তিনটি। এএফপি।