যুক্তরাজ্যে নির্বাচনে ভোট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনে একটি ভোটকেন্দ্রের দৃশ্য এটি। সেখানে দেওয়া আছে ভোট প্রদানের বিভিন্ন নির্দেশনা। ছবি: রয়টার্স
লন্ডনে একটি ভোটকেন্দ্রের দৃশ্য এটি। সেখানে দেওয়া আছে ভোট প্রদানের বিভিন্ন নির্দেশনা। ছবি: রয়টার্স

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে আজ বৃহস্পতিবার ভোট নেওয়া শুরু হয়েছে। স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট শুরু হয়। চলবে রাত ১০টা পর্যন্ত। দেশটি জুড়ে ৪০ হাজার ভোট কেন্দ্র খোলা হয়েছে। বিবিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী থেরেসা মে আবার ক্ষমতায় ফিরবেন, নাকি লেবার নেতা জেরেমি করবিন নতুন প্রধানমন্ত্রী হবেন—আজ যুক্তরাজ্যের ভোটাররা এ সিদ্ধান্ত জানাবেন।

এই ভোট গ্রহণের মধ্য দিয়ে ৬৫০ জন ওয়েস্টমিনস্টার এমপি নির্বাচিত হবেন। ভোটার ৪ কোটি ৭ লাখের মতো।

সর্বশেষ জরিপ বলছে, কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টির ব্যবধান এখন ১ শতাংশের কম। লড়াইটা হতে পারে বেশ হাড্ডাহাড্ডি।

লন্ডনে একটি ভোটকেন্দ্রের দৃশ্য এটি। সেখানে দেওয়া আছে ভোট প্রদানের বিভিন্ন নির্দেশনা। ছবি: রয়টার্স
লন্ডনে একটি ভোটকেন্দ্রের দৃশ্য এটি। সেখানে দেওয়া আছে ভোট প্রদানের বিভিন্ন নির্দেশনা। ছবি: রয়টার্স

এরই মধ্যে অনেকে ডাকযোগে পাঠিয়ে (পোস্টাল) ভোট দিয়েছেন; যা ২০১৫ সালের ভোটের ১৬ দশমিক ৪ শতাংশ। বেশির ভাগ ভোট কেন্দ্রই স্কুল, কমিউনিটি সেন্টার এবং গির্জা।

ভোট গ্রহণ শেষে আজ মধ্যরাতের মধ্যে হয়তো কয়েকটি আসনের ফল পাওয়া যাবে। তবে স্থানীয় সময় কাল শুক্রবার বিকেল নাগাদ জানা যাবে—কে হচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী।

হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে যেকোনো দলকে অবশ্যই ৩২৬টি আসনে জয় পেতে হবে।

এই বাড়ির গ্যারেজ একটি ভোটকেন্দ্র। সেখানে ভোট দিতে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি দক্ষিণ লন্ডনের ক্রয়ডন থেকে তোলা। ছবি: রয়টার্স
এই বাড়ির গ্যারেজ একটি ভোটকেন্দ্র। সেখানে ভোট দিতে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি দক্ষিণ লন্ডনের ক্রয়ডন থেকে তোলা। ছবি: রয়টার্স