যুক্তরাজ্যে পুলিশি অভিযানে গুলিতে নিহত একজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের ইয়র্কশায়ারে এক মহাসড়কে পুলিশের অভিযানের সময় গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই ব্যক্তির নাম ইয়াসার ইয়াকুব বলে জানানো হয়েছে।
পশ্চিম ইয়র্কশায়ারের হাডার্সফিল্ড শহরে গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্যমতে, এ অভিযানের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো সম্পৃক্ততা নেই। স্থানীয় পুলিশের এক মুখপাত্র বলেন, হাডার্সফিল্ডের এম ৬২ মহাসড়কে পুলিশের পূর্বপরিকল্পিত অভিযানের সময় গুলিতে এক ব্যক্তি নিহত হন।
পুলিশ দৃশ্যত একটি গাড়িকে লক্ষ্য করে অভিযান চালায়। একপর্যায়ে পুলিশের যান ওই গাড়িটিকে থামায়। এর পরপরই পুলিশের গুলিবর্ষণ ও তাতে এক ব্যক্তি নিহতের ঘটনাটি ঘটে।