যুক্তরাজ্যে প্রতিবছর ৭২ হাজার পুরুষকে বলাৎকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে প্রতিবছর ৭২ হাজার পুরুষ বলাৎকার ও যৌন হয়রানির শিকার হয়। সে অনুযায়ী, প্রতি ১০ জন পুরুষের মধ্যে একজন এ ঘটনার শিকার হয়।

দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয় বলে আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়।

সর্বশেষ তথ্যে দেখা যায়, ২০১৩ সালে পুলিশের সংরক্ষিত তথ্য অনুযায়ী ১৩ বছর বয়সী ছেলে শিশুদের মধ্যে দুই হাজার ১৬৪ জন বলাৎকার ও যৌন হয়রানির শিকার হয়েছে।

এই পরিস্থিতিতে দেশটির সরকার এই শিশুদের উপদেশ ও পরামর্শ দেওয়ার মতো বিভিন্ন কর্মসূচির জন্য নতুন অর্থবছরে পাঁচ লাখ পাউন্ড বরাদ্দ রেখেছে। এই নির্যাতনের শিকার হওয়া শিশুরা, যাঁরা এরই মধ্যে বড় হয়ে গেছেন, তাঁরাও সরকারের ঘোষিত এই সুবিধা পাবেন।

পলিসিং, ক্রিমিনাল জাস্টিজ অ্যান্ড ভিকটিমবিষয়ক মন্ত্রী ডেনিম গ্রিন বলেন, ‘সব নির্যাতিত ব্যক্তিকে আমাদের অবশ্যই সহায়তা করতে হবে এবং এই নির্যাতনের নেতিবাচক প্রভাব থেকে তাদের মুক্ত করতে হবে। পুরুষকে যৌন নির্যাতনের ঘটনায় দণ্ডাদেশের হার বাড়লেও আমাদের আরও অনেক কিছু করার আছে।’

২০১১ সালে এ ধরনের অপরাধীর মধ্যে ৯১ শতাংশ ব্যক্তিকে সাজা হিসেবে কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে গড়ে প্রত্যেকের সাড়ে আট বছরের কারাদণ্ড হয়েছে।