প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে প্রথম ইবোলা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। স্কটল্যান্ডের গ্লাসগোতে ইবোলাবাহী হিসেবে চিহ্নিত ব্যক্তিটি এক নারী স্বাস্থ্যকর্মী। গতকাল মঙ্গলবার তাঁকে লন্ডনের একটি হাসপাতালে পাঠানো হয়েছে। সরকারি সূত্র বলছে, ইবোলায় আক্রান্ত ওই নারীকে লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালে আলাদা একটি জায়গায় রাখা হবে। হাসপাতালটি ইবোলায় আক্রান্ত ব্যক্তিদের পরিচর্যার জন্যই নির্ধারিত। ওই স্বাস্থ্যকর্মী ইবোলার ভয়াবহতার শিকার পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন থেকে গত রোববার লন্ডনের হিথরো হয়ে গ্লাসগো পৌঁছেন। পরদিন স্কটল্যান্ডের এক হাসপাতালে তাঁর শরীরের ইবোলা ভাইরাস শনাক্ত হয়।
রয়টার্স