যুক্তরাজ্যে বিমান দুর্ঘটনায় প্রাণহানি বৃদ্ধির আশঙ্কা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের ওয়েস্ট সাসেক্সে প্রদর্শনীতে অংশ নেওয়া সামরিক উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনাস্থলে তল্লাশি অব্যাহত রয়েছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। পুলিশ গতকাল রোববার এ কথা জানিয়েছে। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ানের।
হকার হান্টার নামের এক আসনের যুদ্ধবিমানটি গত শনিবার একটি ‘এয়ার শো’-তে অংশ নেওয়ার সময় একটি সড়কে পড়ে গিয়ে বিধ্বস্ত হয়। এ সময় কয়েকটি গাড়িতে আঘাত হানলে সাতজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়।
সাসেক্স পুলিশের কর্মকর্তা সুপ্ত জেন ডেরিক বলেন, ঘটনাস্থলে আরও কিছু মৃতদেহ খুঁজে পাওয়া যাবে বলে মনে করছেন তাঁরা। কারণ, এরই মধ্যে স্বজনদের কাছ থেকে ৪০টি ফোনকল এসেছে।