যুক্তরাজ্যে ব্যাপক বন্যার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবল বৃষ্টিপাতে যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিতে পারে। গতকাল শুক্রবার দেশটির পরিবেশ সংস্থা এই সতর্কবার্তা জারি করেছে।ইংল্যান্ডের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চল, মিডল্যান্ডস এবং ওয়েলসের অধিকাংশ এলাকায় গতকাল শুক্রবার ও আজ শনিবার দুই দিন ভারী বর্ষণ হতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের মানুষকে বন্যা মোকাবিলার জন্য প্রস্তুত থাকার পরামর্শও দেওয়া হয়েছে।পরিবেশ সংস্থার বন্যাপরিস্থিতি ব্যবস্থাপনাবিষয়ক প্রধান ক্রেইগ উলহাউস জানান, ‘আগামী দিনগুলোয় দেশের বড় অংশজুড়ে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে। কাজেই আমরা লোকজনকে বন্যার পূর্বাভাস মেনে চলার আহ্বান জানাচ্ছি।’একজন আবহাওয়াবিদ জানান, ২৪ ঘণ্টার মধ্যে ইংল্যান্ডের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসের বেশির ভাগ অঞ্চলেই বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দিতে পারে।’ বিবিসি।