যুক্তরাজ্যে সম্পদের তালিকা প্রকাশ কাউন্সিলগুলোর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যসরকার বলেছে, দেশটির কাউন্সিলগুলোকে (নির্বাচিত স্থানীয় সরকার) অবশ্যই তাদের সম্পদের তালিকা প্রকাশ করতে হবে, যাতে করে সেবার মান অক্ষুণ্ন রাখতে বিক্রির উপযোগী সম্পদগুলো চিহ্নিত করা যায়।দেশটির সরকার ইতিমধ্যে একটি মানচিত্র প্রকাশের মাধ্যমে ইংল্যান্ডের মোট ৮৭টি কাউন্সিলের মালিকানাধীন সম্পদের তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে রেস্তোরাঁ, পানশালা, গল্ফ কোর্স, স্টেডিয়াম ও একটি বিমানবন্দর। বিবিসি।