যুক্তরাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে সামাজিক ওয়েবসাইটের মাধ্যমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাঁর মৃত্যুকে কেন্দ্র করে অশান্ত লন্ডন, সেই মার্ক ডুগান শেষ বার্তা পাঠান তাঁর এক বান্ধবীকে। বার্তাটি ছিল ‘পুলিশ আমাকে অনুসরণ করছে’। ব্ল্যাকবেরির মাধ্যমে এ বার্তা পাঠান তিনি।লন্ডনের টটেনহাম হয়ে বার্মিংহাম, ব্রিস্টল, নটিংহামে সহিংসতা দ্রুত ছড়িয়ে দিতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো ব্যবহার করা হয়েছে। ব্যবহূত হয়েছে ফেসবুক, টুইটার ও স্মার্টফোন ব্ল্যাকবেরি।আপনি যদি টাকা বানাতে চান, চলুন পূর্ব লন্ডনে—টটেনহামে সহিংসতা ছড়িয়ে পড়ার আগে একজন লুণ্ঠনকারী এমন বার্তা ছড়িয়ে দেয়। মুখোশ পরা অনেক তরুণ এ ধরনের অনেক বার্তা ছড়িয়ে দেয়।আসলে বর্তমান সময়ে লন্ডনে সহিংসতা ছড়িয়ে পড়ার পক্ষে অনুকূল পরিবেশ বিরাজ করছিল। ব্রিটেনের অর্থনৈতিক মন্দা, তরুণদের মধ্যে বেকারত্বের হতাশা, গ্রীষ্মকালীন অবকাশের জন্য পুলিশ সদস্যদের সংখ্যা কমে যাওয়া, সর্বোপরি সহিংসতার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগের নেটওয়ার্কগুলোয় ছড়িয়ে পড়ায় সহিংসতা ভয়াবহ রূপ নেয়। এ বিষয়গুলো জনতাকে সহিংসতায় জড়িয়ে পড়তে উসকে দেয়।তরুণদের মধ্যে ব্ল্যাকবেরি বেশ জনপ্রিয়। এর বার্তা আদান-প্রদানের সহজলভ্যতা সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক টুইটার ও ফেসবুকের সঙ্গে তুলনা করা চলে। আর এতে বার্তা আদান-প্রদান করলে পুলিশ খুব সহজে বার্তা আদান-প্রদানকারীদের শনাক্ত করতে পারে না। তাই এটা ব্যবহার করা হয়েছে অনেক বেশি। সহিংসতা উসকে দিতে ফেসবুক-টুইটারও ব্যবহার করা হয়েছে। ফেসবুকের মাধ্যমে সহিংসতা ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত মঙ্গলবার ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো ইতিবাচকভাবেও ব্যবহার করা হচ্ছে। যেমন—টুইটার সহিংসতার মূল কেন্দ্র চিহ্নিত করতে সাহায্য করছে। এতে সাধারণ মানুষ ওই এলাকাগুলো এড়িয়ে চলাফেরা করতে পারছে।ব্ল্যাকবেরি কর্তৃপক্ষ বলছে, তারা পুলিশের সঙ্গে সহযোগিতা করছে। ব্ল্যাকবেরির বার্তা আদান-প্রদান বন্ধ করে দেওয়া হলে তা হিতে বিপরীত হতে পারে। বিশ্বজুড়ে সাড়ে চার কোটি মানুষ ব্ল্যাকবেরি ব্যবহার করে।সহিংসতা ছড়িয়ে পড়ার কেন্দ্রবিন্দু টটেনহামের এমপি ডেভিড লেমি ব্ল্যাকবেরির বার্তা আদান-প্রদানের সুবিধা বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।বার্মিংহামের এমপি টম ওয়াটসন বলেছেন, সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে বার্তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ কীভাবে এ বিষয়টি মোকাবিলা করবে, তা নিয়ে ভবিষ্যতে কাজ করতে হবে।টটেনহামে গত বৃহস্পতিবার পুলিশের গুলিতে ডুগান নিহত হয়। গত শনিবার ক্ষুব্ধ জনতা এর প্রতিবাদ জানাতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরে বিভিন্ন স্থানে দাঙ্গা ছড়িয়ে পড়ে। এপি অনলাইন।