যুক্তরাজ্যে ২৮ হাজার পুলিশ চাকরি হারাচ্ছেন
ব্রিটিশ পুলিশ বাহিনীতে দুর্দিন ঘনিয়ে আসছে। চাকরি হারাতে যাচ্ছেন হাজার হাজার পুলিশসদস্য। বাড়তি সময় কাজ, বোনাসসহ নানা ধরনের সুযোগ-সুধাি। সরকার ব্যয় সংকোচন নীতি গ্রহণ করায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে বলে দাবি করেছে অ্যাসোসিয়েশন অব চিফ পুলিশ অফিসার্স।গার্ডিয়ানে প্রকাশিত সরকারের কিছু গোপন নথির বরাত দিয়ে সংস্থাটি জানায়, ইংল্যান্ড ও ওয়েলসে কমপক্ষে ২৮ হাজার পুলিশসদস্য চাকরি হারাবেন। এর মধ্যে ১২ হাজার পুলিশ কর্মকর্তা এবং ১৬ হাজার সাধারণ সদস্য। বৃহত্তর ম্যানচেস্টারের প্রধান পিটার ফাহি পুলিশের চাকরি হারানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকার যেসব পদক্ষেপ নিচ্ছে, তাতে করে ১২ শতাংশ পুলিশ চাকরি হারাবে।এদিকে পুলিশের বেতনকাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধা পর্যালোচনার পর পুলিশের বার্ষিক বোনাস জনপ্রতি ১৮০ পাউন্ড কমানোর সুপারিশ করা হয়েছে। পুলিশের সুযোগ-সুবিধা ও বেতনকাঠামোসহ সার্বিক বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করেন সাবেক রেল নিয়ন্ত্রক টম উইনসোর। তাঁর এ-সংক্রাস্ত সুপারিশমালা গতকাল মঙ্গলবারই প্রকাশ করার কথা ছিল।উইনসোর প্রতিবেদনে বার্ষিক ভাতা, বোনাস ও ওভারটাইম কমানোর সুপারিশ করা হয়েছে। বিবিসি।