‘তারা আমাদের মন্দ লোক হিসেবে কালিমার চিহ্ন দিতে চায়। কিংবা আমাদের সহিংসপ্রবণ হিসেবে তুলে ধরতে চায়। বাস্তবে আমরা মোটেও তা নই।’গত বুধবার ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধের জের ধরে যুক্তরাজ্য সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এসব কথা বলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার। রাজধানী বুয়েনস এইরেসের একটি জনাকীর্ণ মিলনায়তনে তিনি ভাষণ দেন। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনার সঙ্গে যুক্তরাজ্যের বিরোধ দীর্ঘ দিনের। ১৮৩৩ সাল থেকে ওই দ্বীপপুঞ্জ যুক্তরাজ্যের দখলে রয়েছে। আর্জেন্টিনা ফকল্যান্ডের মালিকানা দাবি করে আসছে। ফকল্যান্ডের মালিকানা নিয়ে ১৯৮২ সালে দুই দেশের মধ্যে ৭৪ দিনের যুদ্ধ হয়।সম্প্রতি ক্যামেরন এক বক্তব্যে আর্জেন্টিনা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তাদের ‘ঔপনিবেশিকতাবাদের সমর্থক’ বলে অভিহিত করেন। এতে আর্জেন্টিনার অনেক মানুষ ক্ষুব্ধ হয়েছে। গত শুক্রবার রাজধানী বুয়েনস এইরেসে যুক্তরাজ্যের দূতাবাসের বাইরে বিক্ষোভ হয়। এএফপি।