যুক্তরাজ্যের ক্ষতি নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো প্রকার চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করলেও যুক্তরাজ্যের অর্থনীতির বড় ধরনের কোনো বিপর্যয় নেমে আসবে না। মুক্তবাজার অর্থনীতি নিয়ে কাজ করা যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইকোনমিক অ্যাফেয়ার্স (আইইএ) এমনটা দাবি করেছে।
বিকল্প হিসেবে ইইউবহির্ভূত দেশগুলোর সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি অথবা নিজেরা আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে যুক্তরাজ্য পণ্যমূল্য বৃদ্ধির প্রভাব সামাল দিতে পারবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। গতকাল শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি বলেছে, কাঙ্ক্ষিত বাণিজ্য চুক্তি ছাড়া ইইউ ত্যাগ করলে যুক্তরাজ্যের অর্থনীতিতে মারাত্মক ধস নামবে বলে যে ভীতির কথা বলা হচ্ছে, সেটিকে উড়িয়ে দিচ্ছে এই গবেষণা প্রতিবেদন।