যুক্তরাজ্যের দূতের হঠাৎ পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) নিযুক্ত যুক্তরাজ্যের দূত ইভান রজারস পদত্যাগ করছেন। গতকাল মঙ্গলবার ইইউতে যুক্তরাজ্যের এই স্থায়ী প্রতিনিধি জানান, নির্ধারিত সময়ের আগেই পদত্যাগ করবেন তিনি।
তিন মাস পর ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরুর কথা দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মের। তার আগেই ইভান পদত্যাগের সিদ্ধান্ত জানালেন। তবে ইভান এই সিদ্ধান্তের কোনো কারণ জানাননি। কূটনৈতিক কর্মকর্তার কাছে পাঠানো তাঁর চিঠি যাঁরা দেখেছেন, তাঁরা এ কথা জানিয়েছেন।
সেন্টার ফর ইউরোপিয়ান রিফর্মের পরিচালক চার্লস গ্রান্ট বলেছেন, ইভানের পদত্যাগ ইইউর সঙ্গে আলোচনায় দর-কষাকষির ক্ষেত্রে থেরেসা মের নেতৃত্বাধীন দলটিকে দুর্বল করে দেবে। ব্রিটিশ সরকারের উচ্চপর্যায়ের যে কয়েকজন ইইউকে ভালো বোঝেন, ইভান তাঁদের একজন।