যুক্তরাজ্যের প্রত্যাখ্যান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্য স্বাস্থ্য পরীক্ষার জন্য জুলিয়ান অ্যাসাঞ্জকে নিরাপদে বাইরে যাওয়ার সুযোগ দিতে ইকুয়েডরের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্দো পাতিনো গত বুধবার জানান, উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জ সম্প্রতি তাঁর ডান কাঁধে তীব্র ব্যথা অনুভব করেন। ২০১২ সাল থেকে তিনি লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে আটকা পড়ে আছেন। রাজধানী কিটোতে মন্ত্রী পাতিনো বলেন, ‘আমরা ব্রিটিশ সরকারের কাছে অ্যাসাঞ্জকে মানবিক কারণে নিরাপদে বাইরে যাওয়ার সুযোগ দিতে বলেছিলাম। তারা বলেছে, অ্যাসাঞ্জ যখন ইচ্ছা বাইরে যেতে পারেন। তবে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা এখনো বহাল।’
এএফপি