যুক্তরাজ্যের প্রথম বিশ্বযুদ্ধে যোগদানের ১০০ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাজ্যের যোগদানের ১০০ বছর পূর্তি ছিল গতকাল সোমবার। ১৯১৪ সালের ৪ আগস্ট যুক্তরাজ্য প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল। এ উপলক্ষে বেলজিয়ামে একটি অনুষ্ঠানে জড়ো হন বিশ্বনেতারা। এ ছাড়া নানা আয়োজনে দিনটিকে স্মরণ করা হয়। খবর বিবিসির।
বেলজিয়ামের লিয়েঁজ শহরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বিশ্বনেতাদের মধ্যে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ ও প্রিন্স উইলিয়াম। আর স্কটল্যান্ডের গ্লাসগো ক্যাথেড্রলে আয়োজিত জাতীয় স্মরণসভায় উপস্থিত ছিলেন প্রিন্স চার্লস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা ও রাজনীতিকেরা। আর প্রিন্স হ্যারি যোগ দেন দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের কেন্টের ফোকস্টোনের একটি অনুষ্ঠানে। পরে প্রিন্স উইলিয়াম, তাঁর স্ত্রী কেট মিডলটন এবং প্রিন্স হ্যারি বেলজিয়ামের মনস শহরে একটি স্মরণানুষ্ঠানে যোগ দেন।
১৯১৪ সালের ৪ আগস্ট জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল যুক্তরাজ্য। আগের দিন ৩ আগস্ট জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১০০ বছর পূর্তি উপলক্ষে ফরাসি ও জার্মান প্রেসিডেন্ট গত রোববার মিলিত হন।