যুক্তরাজ্যের প্রস্তাবিত নজরদারি আইনের নিন্দা স্নোডেনের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন যুক্তরাজ্যের জরুরি নিরাপত্তা আইনের সমালোচনা করেছেন। ওই আইনে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ইন্টারনেট ও ফোনে নজরদারির মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারবে। খবর এএফপির।
গতকাল সোমবার প্রকাশিত দ্য গার্ডিয়ান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যে প্রস্তাবিত নিরাপত্তা আইন নিয়ে স্নোডেন তাঁর মন্তব্য জানান। তিনি বলেন, প্রস্তাবিত এই ‘চিন্তাতীত’।
প্রস্তাবিত নতুন আইন নিয়ে চলতি সপ্তাহে যুক্তরাজ্যের পার্লামেন্টে আলোচনা হবে। এই আইন অনুযায়ী মোবাইল অপারেটর ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ব্যবহারকরীদের কার্যক্রমের বিষয়ে বিশদ তথ্য রাখবে।