যুক্তরাজ্যের রক্ষণশীল নেতার পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির এক জ্যেষ্ঠ সদস্য পিটার ক্রুডাস গতকাল রোববার পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে দেখা করিয়ে দেওয়ার বিনিময়ে দুই লাখ ৫০ হাজার পাউন্ড অনুদান চাওয়ার অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করলেন।সানডে টাইমস পত্রিকাটি সমপ্রতি পিটারের ওই অনুদান চাওয়ার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ছদ্মবেশী কয়েকজন সাংবাদিককে ক্যামেরনের সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়ার জন্য দলের সহ-কোষাধ্যক্ষ পিটার আড়াই লাখ পাউন্ড অনুদান চান।অভিযোগের ওই ভিডিও ফুটেজ প্রচারিত হওয়ার পর এক সংক্ষিপ্ত বিবৃতিতে পিটার বলেন, সাংবাদিকদের সঙ্গে তিনি ‘দাম্ভিকভাবে’ ওই মন্তব্য করেছিলেন। তবে তিনি তাঁর পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলেও জানান।পিটার বলেন, ‘আমার ওই দাম্ভিক আচরণ নিয়ে যেকোনো অনভিপ্রেত পরিস্থিতির জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। অনুদান দিয়ে কেউ সরকারের নীতিকে প্রভাবিত করতে পারবে বা রাজনীতিবিদদের কাছে যাওয়ার অনুমতি পাবে—এর প্রশ্নই আসে না।’পিটার বলেন, ‘তবে বিষয়টি নিয়ে সন্দেহ দূর করতে আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’ভিডিও ফুটেজে কনজারভেটিভ নেতা পিটারকে বিভিন্ন পরিমাণের অনুদান নিয়ে আলোচনা করতে দেখা গেছে। সেখানে প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিতে তাঁকে দুই লাখ থেকে আড়াই লাখ পাউন্ড চাইতে দেখা যায়।পিটার আরও বলেন, ‘আমরা যখন অনুদান নিয়ে কথা বলি, তখন প্রথমেই আমরা যা করতে চাই, তা হলো ক্যামেরন এবং জর্জ ওসবর্নের সঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার সুযোগের বিষয়টি আসে।’এই রক্ষণশীল নেতা বলেন, ‘তাঁদের সঙ্গে নৈশভোজের সময় আপনি প্রচুর তথ্য সংগ্রহ করতে পারবেন। প্রধানমন্ত্রী ক্যামেরনকে দেখতে পাবেন। আপনি যা জানতে চান, তা সামনাসামনি তাঁকে জিজ্ঞেস করতে পারবেন।’