যুক্তরাজ্যের রাষ্ট্রদূতকে বহিষ্কারে ইরানের পার্লামেন্টে ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের রাষ্ট্রদূতকে বহিষ্কারের পক্ষে ইরানের পার্লামেন্টের সদস্যরা ভোট দিয়েছেন। গতকাল রোববার পার্লামেন্টে ভোটাভুটি হয়।পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে তেহরানের ওপর সম্প্রতি যুক্তরাজ্যসহ পশ্চিমা বিশ্বের অবরোধ আরোপের জবাবে ইরান এ পদক্ষেপ নিল।ইরানের রাষ্ট্রীয় বেতারে পার্লামেন্ট থেকে সরাসরি সম্প্রচার করা অনুষ্ঠানে বলা হয়, দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগ কমিয়ে আনার পক্ষে একটি বিলে সংখ্যাগুরু ১৭৯ আইনপ্রণেতা ভোট দিয়েছেন। প্রস্তাবের বিপক্ষে মাত্র চার ভোট পড়ে। ভোটদান থেকে বিরত ছিলেন ১১ জন। ব্রিটেনের মতো আচরণ করলে অন্য যেকোনো দেশের বিরুদ্ধে একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনার প্রসঙ্গটিও উত্থাপন করেন কয়েকজন আইনপ্রণেতা। পার্লামেন্টের স্পিকার আলি লারিজানি বলেন, এ বিলটি কেবল শুরু।বিলটি অনুমোদনের জন্য এখন ইরানের অভিভাবক পরিষদের কাছে পাঠানো হবে। বিলটি পাস হলে তেহরানের সঙ্গে লন্ডনের কূটনৈতিক সম্পর্ক চার্জ দ্য অ্যাফেয়ার্স পর্যায়ে নেমে আসবে।গত বুধবার বিলটি পার্লামেন্টে উত্থাপনের পর ব্রিটেন বলেছিল, তেহরানে নিযুক্ত তাদের রাষ্ট্রদূত ডোমেনিক চিলকটকে বহিষ্কার হবে দুঃখজনক ঘটনা। এএফপি।