যুক্তরাজ্যের সাংসদের স্ত্রী ‘যৌনকর্মী’
যুক্তরাজ্যের সাংসদ মাইক ওয়েদারলি রাজনৈতিক কর্মকাণ্ডের বদলে তাঁর স্ত্রীর জন্য পরিণত হয়েছেন সংবাদ-শিরোনামে। সানডে মিরর পত্রিকার এক সাংবাদিক প্রকাশ করেছেন যে ওয়েদারলির স্ত্রী একজন যৌনকর্মী হিসেবে কাজ করেন।ওয়েদারলি এই খবরে খুবই বিস্মিত হয়েছেন। তিনি বলেছেন, তাঁর স্ত্রী যে যৌনকর্মী হিসেবে কাজ করতেন, এ ব্যাপারে তাঁর কোনো ধারণাই ছিল না। তবে তিনি খুব দ্রুতই নিজেকে এই বিতর্ক থেকে সরিয়ে নিয়েছেন। গত ফেব্রুয়ারিতে তাঁদের বিচ্ছেদ ঘটেছে বলে জানিয়েছেন তিনি।সাত বছর ধরে ওয়েদারলির ব্রাজিলিয়ান স্ত্রী কার্লা প্রতি ঘণ্টায় ৭০ পাউন্ডের বিনিময়ে যৌনকর্মী হিসেবে কাজ করে আসছেন বলে পত্রিকাটি দাবি করেছে। ট্যাবলয়েডটি আর জানিয়েছে, কার্লা তিনটি পতিতালয়ে কাজ করেন। ওয়েদারলির সঙ্গে বিয়ে হওয়ার আগে কার্লা ব্রাজিলেও যৌনকর্মী হিসেবে কাজ করতেন এবং তিনি বিভিন্ন ম্যাসেজ পার্লারে ছদ্মনামে কাজ করেন।একটি কাজের সূত্রে ব্রাজিল সফরের সময় রিও ডি জেনেরিওতে কার্লার সঙ্গে ওয়েদারলির পরিচয় হয় এবং ২০০৩ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কার্লা ওয়েদারলির সরকারি বিভিন্ন কাজেও সহযোগিতা করতেন। কিন্তু এখন ওয়েদারলির গোটা রাজনৈতিক ভবিষ্যৎই কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে। ইন্ডিয়া টু ডে