যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী থ্যাচার হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ‘লৌহমানবী’ হিসেবে খ্যাত মার্গারেট থ্যাচারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার তাঁর দেহে সফল অস্ত্রোপচার করা হয়। তিনি এখন সুস্থ। অস্ত্রোপচারের ধকল কাটিয়ে উঠছেন। তবে আরও কয়েক দিন তাঁকে হাসপাতালে থাকতে হবে। থ্যাচার ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অসুস্থ বোধ করায় গত বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত শুক্রবার থ্যাচারের এক মুখপাত্র জানান, থ্যাচারের মূত্রাশয়ে সফল অস্ত্রোপচার করা হয়। খুবই ছোটখাটো অস্ত্রোপচার। তিনি পুরোপুরি সুস্থ আছেন। এএফপি।