যুক্তরাজ্যেসম্ভাবনাময় স্রোতবিদ্যুৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের চাহিদা পূরণে যুক্তরাজ্যে স্রোতবিদ্যুৎ একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে জায়গা করে নিতে পারে। যুক্তরাজ্যের একদল গবেষক সম্প্রতি এক গবেষণা শেষে এ তথ্য জানিয়েছেন। এই সংক্রান্ত গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে ফিলোসোফিক্যাল ট্রানসেকশন অব দ্য রয়েল সোসাইটি এ নামক একটি সাময়িকীতে। বিজ্ঞানীরা বলছেন, নদীর মোহনায় বাঁধ নির্মাণ করে উৎপাদিত স্রোতবিদ্যুৎ যুক্তরাজ্যের বর্তমান বিদ্যুৎ চাহিদার প্রায় ২০ শতাংশই মেটাতে সক্ষম হবে। উৎপাদনখরচ তুলনামূলক বেশি হলেও স্রোতবিদ্যুৎ বায়ুবিদ্যুতের চেয়েও বেশি নির্ভরযোগ্য। এর বিস্তৃতি বাড়াতে এবং সুপ্তশক্তিকে ব্যবহার করতে কার্যকর কৌশল খুঁজে বের করতে হবে।স্রোতকে ব্যবহারোপযোগী করতে দুটি উপায় অবলম্বনের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। প্রথম উপায়ে নদীর মোহনায় বাঁধ নির্মাণ করে জোয়ার-ভাটার পানির স্রোতের মাধ্যমে টারবাইন ঘুরিয়ে এই বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। দ্বিতীয় উপায়ে নদীর তল দেশে টারবাইন স্থাপন করে এ বিদ্যুৎ উৎপাদনের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা।ন্যাশনাল ওশেনোগ্রাফি সেন্টারের গবেষক নিকোলাস ইয়েটস জানান, স্রোতবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে যুক্তরাজ্যের প্রায় ১৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা মেটানো সম্ভব। প্রযুক্তিগত উন্নয়নের দিক বিবেচনায় এ ক্ষেত্রটিকে অবমূল্যায়ন করা হচ্ছে বলেও মনে করেন তিনি। বর্তমানে যুক্তরাজ্যে মোট বিদ্যুৎ চাহিদার মাত্র ৫ শতাংশ স্রোতবিদ্যুতের মাধ্যমে পূরণ করা হয়।এই গবেষণায় বলা হয়েছে, ২০১৩ সালে স্রোতবিদ্যুৎ একটি সম্ভাবনাময় খাতে পরিণত হতে পারে। মেজেন নামের একটি প্রতিষ্ঠান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে স্রোত থেকে প্রায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করতে যাচ্ছে, যা ৩৮ হাজার বাড়িতে বিদ্যুতের চাহিদা মেটানো সক্ষম হবে। বিবিসি।