যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কূটনৈতিক পরাজয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনিদের এই বিজয়কে বিশ্লেষকেরা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একটি বিশাল কূটনৈতিক পরাজয় হিসেবে দেখছেন। সাধারণ পরিষদে ভোটাভুটির ফল প্রকাশিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস ফিলিস্তিনের বিপক্ষে তাঁর দেশের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, এই সিদ্ধান্ত শান্তির পথে প্রতিবন্ধকতা। এর ফলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এই ভোটাভুটিকে ‘হিতে বিপরীত, হবে বলে উল্লেখ করেন। এএফপি ও রয়টার্স।