উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ে উত্তর কোরিয়ার শীর্ষ কূটনীতিকেরা মার্কিন প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে বসেন।উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং ইলের মৃত্যুর পর দুই দেশের মধ্যে এই প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ হলো। গত বছরের জুলাইয়ের পর গতকালের বৈঠকটি ছিল যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে তৃতীয় বৈঠক। এর আগে গত ডিসেম্বরে দুই দেশের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কোরীয় নেতা কিম জং ১৭ ডিসেম্বর মারা যাওয়ায় ওই বৈঠকটি আর হয়নি।বৃহস্পতিবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন গ্লেন ডেভিস। তিনি উত্তর কোরিয়া-সংক্রান্ত মার্কিন নীতির সমন্বয়কারী। পিয়ংইয়ংয়ের পক্ষে নেতৃত্ব দেন কিম কাই-গন। বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ, পরমাণু অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ এবং মানবিক সহায়তা নিয়ে আলোচনা হয়। গত বুধবার গ্লেন ডেভিস বেইজিংয়ে সাংবাদিকদের জানান, ‘উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাওয়া যাবে। এএফপি।