যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত আবার বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যস্ততম সীমান্ত পারাপার গত ১৮ মার্চ বন্ধ করে দেয় দুই দেশের সরকার
ফাইল ছবি: এএফপি

করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যস্ততম সীমান্ত পারাপার বন্ধের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। কানাডার জননিরাপত্তামন্ত্রী বিল ব্লেয়ার ১৯ অক্টোবর এই টুইট বার্তায় বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বন্ধের মেয়াদ ২১ অক্টোবর শেষ হওয়ার কথা ছিল। তবে এখন তা আগামী ২১ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।

বিল ব্লেয়ার টুইট বার্তায় বলেন, আমাদের এই সিদ্ধান্ত কানাডার নাগরিকদের সুরক্ষিত রাখবে। তবে দুই দেশের মধ্যে বেশির ভাগ বাণিজ্য সুবিধা অব্যাহত থাকবে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত সপ্তাহে একটি রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছিলেন, করোনোভাইরাস নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত তাঁর সরকার যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ রাখার চেষ্টা করবে।

করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যস্ততম সীমান্ত পারাপার গত ১৮ মার্চ বন্ধ করে দেয় দুই দেশের সরকার। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় প্রতি মাসে সীমান্ত বন্ধের মেয়াদ এক মাস করে বাড়ানো হয়েছে। এ নিয়ে সাতবার এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো। তবে জরুরি সেবা, স্বাস্থ্যসেবা, এয়ারলাইনস ক্রু ও ট্রাক চালকদের মতো জরুরি কর্মীদের সীমান্ত দিয়ে পারাপারের অনুমতি রয়েছে। ট্রাকচালকেরা উভয় দিক থেকে খাদ্য, চিকিৎসা সামগ্রীসহ জরুরি মালামাল পারাপার করে থাকেন।

করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যস্ততম সীমান্ত পারাপার গত ১৮ মার্চ বন্ধ করে দেয় দুই দেশের সরকার। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় প্রতি মাসে সীমান্ত বন্ধের মেয়াদ এক মাস করে বাড়ানো হয়েছে। এ নিয়ে সাতবার এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হলো

দীর্ঘদিন নিষেধাজ্ঞা থাকায় সীমান্তের অন্য পারে থাকা মানুষ দুর্ভোগে পড়বে এবং অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে মিশিগানের পর্যটনশিল্পের ওপর এর ব্যাপক প্রভাব পড়বে বলে অভিজ্ঞ মহল মনে করে। কানাডা থেকে প্রতিবছর বিপুলসংখ্যক মানুষ মিশিগানে আসেন।