যুক্তরাষ্ট্র ছাড়িয়ে শীতকালীন ঝড় এবার কানাডায়
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল থেকে শীতকালীন ঝড়টি কানাডার পূর্বাঞ্চলের দিকে সরে গেছে। দেশটির কুইবেক প্রদেশ থেকে শুরু করে নিউফাউন্ডল্যান্ড অঞ্চল পর্যন্ত গত শুক্রবার থেকে ঝোড়ো বাতাস এবং ভারী তুষারপাতের কবলে পড়ে।
ইতিপূর্বে শীতকালীন ঝড়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে যানবাহন ও উড়োজাহাজ চলাচল এবং বিদ্যুৎ সরবরাহব্যবস্থাকে ব্যাহত করে।
প্রতিকূল আবহাওয়ার কারণে কুইবেকের ট্রান্স-কানাডা হাইওয়ে নামের মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। কানাডায় ওই ঝড়ে এ পর্যন্ত অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছে। এর আগে একই ঝড়ে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে এবং গাছপালা ভেঙে যুক্তরাষ্ট্রের অন্তত সাড়ে চার লাখ মানুষের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে গত শুক্রবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিশেষ করে, তুলনামূলক অনুকূল আবহাওয়ার জন্য পরিচিত দক্ষিণাঞ্চল প্রায় তিন দিন ধরে বিদ্যুৎবিহীন রয়েছে। এই ঝড়ের ক্ষয়ক্ষতির পরিমাণ ‘প্রবল সামুদ্রিক ঝড়ের ক্ষয়ক্ষতির’ সমতুল্য বলে বিবেচিত হচ্ছে।
কানাডার কুইবেক ও নিউ ফাউন্ডল্যান্ডে ৩০ সেন্টিমিটার বরফের স্তর পড়ার পাশাপাশি ঘণ্টায় অন্তত ৯৫ কিলোমিটার বেগে শক্তিশালী বায়ুপ্রবাহ চলছে। একই ঝড়ের প্রভাবে পূর্বাঞ্চলীয় প্রদেশ নোভা স্কশিয়ায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। আজ রোববারও বিপজ্জনক আবহাওয়া বিরাজ করতে পারে বলে সতর্কবার্তা জারি হয়েছে। বিবিসি।