যুক্তরাষ্ট্র থেকে কেনা যুদ্ধবিমানের সর্বশেষ চালান পাকিস্তানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা ১৮টি এফ-১৬ যুদ্ধবিমানের সর্বশেষ চালান গত সোমবার পাকিস্তান পৌঁছেছে। ২০০৫ সালে পাকিস্তানে এফ-১৬ যুদ্ধবিমান বিক্রি করার কথা ঘোষণা করে যুক্তরাষ্ট্র।পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন জানিয়েছে, এসব যুদ্ধবিমান কেনার ক্ষেত্রে প্রাথমিক বিবেচ্য বিষয় ছিল ভারতীয় বিমানবাহিনীর তুলনায় পাকিস্তানের বিমানবাহিনীর (পিএএফ) লড়াই করার সক্ষমতা বাড়ানো। পত্রিকাটি আরও জানায়, এফ-১৬ডি ব্লক ৫২ নামের একটি বিমানের পাশাপাশি উন্নত সংস্করণের আরও দুটি বিমান পাকিস্তানে পৌঁছেছে। যুদ্ধবিমানের আধুনিক সরঞ্জামে সজ্জিত বিমানগুলো রাতের আঁধারে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ডন অনলাইন।