যুক্তরাষ্ট্র-রাশিয়া পরমাণু চুক্তি কংগ্রেসে উত্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র-রাশিয়া পরমাণু জ্বালানি সহযোগিতা চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত সোমবার ফের কংগ্রেসে উত্থাপন করেছেন। ২০০৮ সালে জর্জিয়া সংঘাতকে কেন্দ্র করে এত দিন চুক্তিটি অবহেলিত অবস্থায় পড়ে ছিল। চুক্তিটি বাস্তবায়ন হলে পরমাণু ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিভিন্ন কোম্পানি যৌথভাবে বিভিন্ন প্রকল্প গড়ে তুলতে পারবে। এ ছাড়া পরমাণু ক্ষেত্রে দুদেশের মধ্যে প্রযুক্তি বিনিময়েও এ চুক্তি ভূমিকা রাখবে। এএফপি।