যুক্তরাষ্ট্র সফরে উপযুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র সফরের লক্ষ্যে গতকাল সোমবার সৌদি আরব ত্যাগ করেছেন দেশটির উপযুবরাজ মোহাম্মদ বিন সালমান। সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে। সৌদি রাজপ্রাসাদের বরাত দিয়ে এক বিবৃতিতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এ কথা জানায়। গত জানুয়ারিতে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর তাঁর সঙ্গে সৌদি উপযুবরাজের এটাই হবে প্রথম বৈঠক। সৌদি প্রতিরক্ষামন্ত্রী উপযুবরাজ মোহাম্মদ তাঁর দেশের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনায় নেতৃত্ব দিচ্ছেন। প্রাসাদের বিবৃতিতে বলা হয়, ট্রাম্প ও শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মোহাম্মদ বিন সালমানের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক বিষয়গুলো পর্যালোচনা করা হবে বলে মনে করা হচ্ছে।
রয়টার্স