যুক্তরাষ্ট্র সফরে চীনা ভাইস প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সম্ভাব্য পরবর্তী নেতা ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট জি জিনপিং যুক্তরাষ্ট্র সফর শুরু করেছেন। বহুল আলোচিত এ সফরের প্রাক্কালে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।মার্কিন একটি সংবাদপত্রকে জিনপিং বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লোকজন যুক্তরাষ্ট্রের সামরিক সম্প্রসারণ দেখতে চায় না। গত ৪০ বছরের অভিজ্ঞতা থেকে বলা যায়, চীন-মার্কিন সম্পর্ক দুই দেশের জন্যই তাৎপর্যপূর্ণ।যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে এক সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরে গেছেন জিনপিং। বাইডেন গত বছর চীন সফর করেছিলেন। সফরকালে প্রেসিডেন্ট বারাক ওবামা, প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টার সঙ্গে বৈঠক করবেন জিনপিং। এ ছাড়া তিনি আইওয়া অঙ্গরাজ্য সফরে যাবেন এবং ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।নিরাপত্তা ও অর্থনীতিসংশ্লিষ্ট বিভিন্ন কারণে মার্কিন-চীন সম্পর্কের গুরুত্ব ক্রমশ বাড়ছে বলে মনে করেন বিশ্লেষকেরা। জিনপিং বলেন, চীনের বৃহত্তর ব্যবসায়িক স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো বিরোধ বা ব্যবধান বরদাশত করা হবে না। বিবিসি।