যুক্তরাষ্ট্র ‘বিশ্বকে হুকুম করতে’ পারে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র ‘বিশ্বকে হুকুম করতে’ পারে না। তাকে অবশ্যই মিত্রদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে এবং অন্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত বুধবার এসব মন্তব্য করেছেন চাক হেগেল।পেন্টাগনের নতুন প্রধান হিসেবে দায়িত্ব পালনের প্রথম দিনে হেগেল বিষয়টি সামনে তুলে এনেছেন। তিনি পেন্টাগন দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে কর্মকর্তা ও সামরিক কর্মকর্তাদের উদ্দেশে গত বুধবার বলেন, যুক্তরাষ্ট্র শক্তিশালী দেশ সত্যি, তবে শক্তিশালী জোট গঠন ছাড়া এই দেশ তার লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি।হেগেল বলেন, ‘আমি সর্বদা বিশ্বাস করি, বিশ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা হচ্ছে...সে রকমই যেখানে বিশ্বকে সম্পৃক্ত করা দরকার। আমরা বিশ্বকে হুকুম করতে পারি না। তবে বিশ্বে অবশ্যই আমাদের সঙ্গে সম্পৃক্ত হতে হবে।’যুক্তরাষ্ট্রের প্রতি বৈরিতাপূর্ণ বিষয়গুলোর ইতি ঘটাতে প্রতিরক্ষামন্ত্রীরা সাধারণত সব সময় কড়া ভাষা ব্যবহারের নীতি গ্রহণ করেন। তবে হেগেলের সুর কিছুটা ভিন্ন। তাঁর বক্তব্য ইরাক ও আফগানিস্তান থেকে এক দশক ধরে চলা স্থলযুদ্ধ গুটিয়ে আনার বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সুরকে প্রতিধ্বনি করেছে।যুক্তরাষ্ট্র ২০১১ সালে ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নেয়। আর ২০১৪ সালের শেষ নাগাদ আফগানিস্তান থেকে প্রায় ৬৬ হাজার মার্কিন সেনা তুলে নেওয়ার কথা।হেগেল বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে শপথ নেন। এএফপি।