যুক্তরাষ্ট্র 'স্বাভাবিক কার্যক্রম' চালাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব চীন সাগরে চীনের একতরফাভাবে ঘোষিত ‘বিমান প্রতিরক্ষা অঞ্চলে’ যুক্তরাষ্ট্র ‘স্বাভাবিক’ কার্যক্রম চালিয়ে যাবে। মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে ওয়াশিংটনের এই অবস্থা তুলে ধরা হয়েছে।
তবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাণিজ্যিক বিমান সংস্থাগুলোর উচিত হবে চীনের ‘নিয়ম মেনে’ ওই অঞ্চলে প্রবেশ করা। তবে এর মানে এই নয় যে মার্কিন সরকার ওই অঞ্চলে চীনের চালু করা ‘নিয়ম’ মেনে নিয়েছে।
চীন ২৩ নভেম্বর পূর্ব চীন সাগরে বিমান প্রতিরক্ষা অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিলে ওই অঞ্চলে উত্তেজনা শুরু হয়। জাপানের নিয়ন্ত্রণে থাকা বিরোধপূর্ণ সেনকাকু বা দিয়াওউ দ্বীপপুঞ্জসহ আরও কিছু এলাকা এর মধ্যে পড়েছে। চীনের ঘোষণার পর বেইজিংয়ের ‘নিয়ম’ না মেনেই ওই অঞ্চলে টহল দেয় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিমান। গত বৃহস্পতিবার এর পাল্টা হিসেবে বেইজিংও ওই অঞ্চলে বিমান উড়ায়।
মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টিভেন ওয়ারেন বলেন, ‘আমরা চীনের ঘোষিত বিমান প্রতিরক্ষা অঞ্চলসহ ওই অঞ্চলের আন্তর্জাতিক আকাশসীমায় আমাদের নিয়মিত কার্যক্রম চালাব।’ এএফপি।