যুক্তরাষ্ট্রকে চীন-ভারতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রের সামনে এখন চীন ও ভারত বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এই দুটি দেশের নতুন প্রজন্মের চ্যালেঞ্জ এখন মার্কিন নাগরিকদের মোকাবিলা করতে হচ্ছে। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি স্কুল পরিদর্শনের সময় ওবামা শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন।
শিক্ষার্থীদেরযুক্তরাষ্ট্রের উদ্দেশে ওবামা বলেন, ‘তোমাদের মনে রাখতে হবে, শুধু নিজের দেশে নয়, সারা বিশ্বের সঙ্গে তোমাদের প্রতিযোগিতা। আর এ প্রতিযোগিতার তালিকায় এগিয়ে আছে ভারত ও চীন।’
পিটিআইয়ে প্রকাশিত এক খবরে বলা হয়, ওবামা বলেছেন, ভারত ও চীনের তরুণ সমাজ বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় নামতে হবে।
ওবামা আরও বলেন, আজকের শিক্ষার্থীরা দেশের ভবিষ্যত্। তারা একসময় দেশকে নেতৃত্ব দেবে। তিনি বলেন, বারাক ওবামা যেভাবে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে, সেই সম্ভাবনা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিতে হবে।