যুক্তরাষ্ট্রকে বিমান হামলা চালাতে বলল ইরাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে ইরাকে জঙ্গিদের ওপর বিমান হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি আনুষ্ঠানিক-ভাবে অনুরোধ জানিয়েছে বাগদাদ৷ মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রী গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন৷ খবর বিবিসি ও এএফপির৷
মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল মার্টিন িডম্পসে মার্কিন সিনেটরদের উদ্দেশে বলেন, ‘বিমান হামলা চালানোর ব্যাপারে আমরা ইরাক সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক অনুরোধ পেয়েছি৷’
ইরাকের পররাষ্ট্রমন্ত্রী হোশায়ার জেবারিও যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন৷ তিনি বলেন, ‘দুই দেশের নিরাপত্তা চুক্তির আওতায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ওপর হামলা চালাতে ওয়াশিংটনের প্রতি অনুরোধ জানানো হয়েছে৷’ তবে তিনি এ-ও বলেন, ‘সংকট সমাধানে সামরিক অভিযানই যথেষ্ট নয়৷ আমরা জোরালো রাজনৈতিক সমাধানের পক্ষেও কথা বলছি৷’
যুক্তরাষ্ট্র সরকার ইতিমধ্যে পারস্য উপসাগরে যুদ্ধবিমানবাহী একটি রণতরি মোতায়েন করেছে৷ পাশাপাশি বাগদাদে মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদারে মেরিন সেনাদের একটি দলও পাঠানো হয়েছে৷ ইরাক-সংকট বিষয়ে গতকাল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে এক বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷