যুক্তরাষ্ট্রে উদ্বেগ দুশ্চিন্তায় মুসলমানেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বোস্টনে বোমা হামলার পর থেকে মার্কিন মুসলিমরা অস্বস্তিতে রয়েছেন। তাঁরা চান হামলাকারীদের পরিচয় শিগগিরই শনাক্ত করা হোক। এর মধ্য দিয়ে তাঁদের দিক থেকে সন্দেহের তির সরানো হোক। বোস্টন ম্যারাথনে বোমা হামলার পরদিন ১০ বছরের স্কুলছাত্র ইউসুফের সঙ্গে সহপাঠীদের আচরণ ছিল বিব্রতকর। ইউসুফ ওহাইয়ো এলাকার একটি স্কুলে যায়। শ্রেণীকক্ষে ওই বোমা হামলার বিষয়ে আলোচনা চলছিল। একপর্যায়ে তার এক সহপাঠী প্রশ্ন করে, ‘এর মানে ইউসুফ আমাদের বিদ্যালয়টি গুঁড়িয়ে দিতে যাচ্ছে?’ ইউসুফ বিব্রত হয়।মুসলিম ইন্টার-স্কলাস্টিক টুর্নামেন্ট অ্যান্ড টিচার্সের আঞ্চলিক পরিচালক আনুম হোসেন আশঙ্কা প্রকাশ করেন, এ ঘটনায় মুসলিম শিক্ষার্থীদের নানাভাবে বিব্রত করা হবে। যুক্তরাষ্ট্রে ৯/১১-এর সন্ত্রাসী হামলার পরের প্রজন্মকে নিয়ে আনুমের উদ্বেগ রয়েছে। বিশেষ করে এ প্রজন্মের মুসলিম শিক্ষার্থীরা নানা দুর্ব্যবহারের শিকার হয়। কোথাও সন্ত্রাসী হামলা হলেই তাদের দিকে সন্দেহের আঙুল তোলা হয়। আনুম বলেন, ‘আমরা বলছি, এ হামলায় কোনো মুসলিম জড়িত নন। এর পরও মুসলিমদের সন্দেহের চোখে দেখা হয়। এমনকি শিশুরাও এ আচরণ করে।’বোস্টনে বোমা হামলার ঘটনায় জড়িত সন্দেহে দুজনের মধ্যে একজনকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অপর ব্যক্তির খোঁজে বোস্টনের শহরতলির ওয়াটারফ্রন্ট এলাকা তল্লাশি চালায় পুলিশ। গতকাল শুক্রবার এ তথ্য জানানো হয়। বিবিসি।