যুক্তরাষ্ট্রে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে মাইকেল সেলসর নামের (৫৭) এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। প্রাণঘাতী ইনজেকশন দিয়ে গত মঙ্গলবার তাঁর মৃত্যু নিশ্চিত করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষ।মাইকেল সেলসর ১৯৭৫ সালে টুুলসা শহরে একটি দোকানের ব্যবস্থাপককে গুলি করে হত্যা করেন। এ ঘটনায় ওই দোকানের এক নারী কর্মী আহত হন।কারা মুখপাত্র জেরি ম্যাসি বলেন, ১৯৭৬ সালে মার্কিন সুপ্রিম কোর্ট ওকালাহোমা অঙ্গরাজ্যে প্রচলিত মৃত্যুদণ্ডের বিধান অসাংবিধানিক বলে ঘোষণা করেন। তখন মাইকেলের মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহার করে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ১৯৯০ সালে পুনরায় মামলাটির বিচারে মাইকেলের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। ওকলাহোমায় এ নিয়ে চলতি বছর তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর হলো। এই অঙ্গরাজ্যে ১৯৭৬ সালে মৃত্যুদণ্ড কার্যকরের বিধান পুনর্বহাল হওয়ার পর থেকে এ পর্যন্ত ৯৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। এএফপি।