যুক্তরাষ্ট্রে ওসামার জামাইয়ের বিচার শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের মেয়েজামাই সুলেমান আবু গাইতকে আজ সোমবার নিউইয়র্কে বিচারের মুখোমুখি করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে মার্কিন জনগণকে হত্যার পরিকল্পনা ও সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।
সুলেমান আল-কায়েদার মুখপাত্র হিসেবেও কাজ করেন। ওসামা আফগানিস্তানে অবস্থানের সময় তাঁর সঙ্গেই ছিলেন সুলেমান। বর্তমানে নিউইয়র্কের একটি কারাগারে আছেন তিনি। দোষী সাব্যস্ত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তিনি ওসামার মেয়ে ফাতিমাকে বিয়ে করেছেন।
মার্কিন একজন কৌঁসুলি জানান, ৪৮ বছর বয়সী সুলেমান ২০০২ সাল পর্যন্ত আফগানিস্তানেই ছিলেন। পরে আফগানিস্তান ছেড়ে পালিয়ে যান। ওই কৌঁসুলি জানান, সুলেমানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। এএফপি।